শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম মেডিকেলে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. মিশকাত (২৮) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা।

আজ শুক্রবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিশকাত।

এর আগে গত সোমবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের ৭ম তলায় গাইনি ওয়ার্ডের এসি মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণে পিডিবির তিন আউটসোর্সিং টেকনিশিয়ান গুরুতর দগ্ধ হন। তারা হলেন- শওকত, মিশকাত ও শাখাওয়াত।

দগ্ধ অবস্থায় তিনজনকেই চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার দিনই গুরুতর দগ্ধ শওকত মারা যান। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিশকাত।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, এসি মেরামতের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন দগ্ধ হন।

চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে, অপরজনের অবস্থা এখনও সংকটাপন্ন।

হাসপাতাল সূত্র জানায়, সোমাবার দুপুরে বিস্ফোরণের সময় এসির বক্সে হঠাৎ স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। এতে কর্মরত তিনজন টেকনিশিয়ান দগ্ধ হন। ওইদিন দগ্ধ শওকত ওসমানের মৃত্যু হয়।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...