শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত শহর হিসেবে গড়ে তুলতে চাই: মেয়র ডা. শাহাদাত 

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা জি.ই.সি মোড়ের জলাবদ্ধতা নিরসন এবং নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের জি.ই.সি মোড় সংলগ্ন সেন্ট্রাল প্লাজা মার্কেটের সামনে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ তহিনুর আলম টিটু। আয়োজনে ছিলেন জি.ই.সি মোড়স্থ দোকান মালিক ও ব্যবসায়ীবৃন্দ এবং সহযোগিতায় ছিলেন সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ী সমাজ।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আজকে আমরা যে ড্রেনেজ কাজের উদ্বোধন করছি, এর দৈর্ঘ্য ১০৬.৭০ মিটার এবং এর বাজেট ধরা হয়েছে ৬০ লক্ষ ৫০ হাজার টাকা। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আপনাদের সার্বিক সহযোগিতায় এই প্রকল্প সফলভাবে সম্পন্ন হবে। আমরা চাই, সবাই মিলে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জলাবদ্ধতামুক্ত শহর হিসেবে গড়ে তুলতে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ নিয়মিতভাবে জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় আমরা সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে এখানে যেন অযথা ব্যানার-ফেস্টুন না ঝুলানো হয়, সেটা সবাই খেয়াল রাখবেন। প্রয়োজনে প্রশাসন ব্যবস্থা নেবে।

মেয়র বলেন, এলাকার ফুটওভার ব্রিজের কাজও দ্রুতগতিতে চলছে। কিছু টেকনিক্যাল কারণে কিছুটা বিলম্ব হলেও কাজ বন্ধ নেই—রাতে কাজ চলছে, ইনশাল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই উদ্বোধন করা হবে। যানজট নিরসনেও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি উন্নয়ন প্রকল্পের লক্ষ্য হচ্ছে নাগরিক সেবা নিশ্চিত করা।

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম (দক্ষিণ) সিএমপি উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তার, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসাইন, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদ চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার প্রমুখ।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...