রবিবার, ২১ জুন ২০২৬

কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর অন্যায় ও অযৌক্তিক টোল আদায়ের প্রতিবাদে কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা শাখার যৌথভাবে এক সংবাদ সম্মেলন করেছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম একাডেমির ফয়েজ- নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কর্ণফুলী সেতুর টোলের কারণে দক্ষিণ চট্টগ্রামবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন একাধিকবার একই সেতুতে টোল দিতে বাধ্য হওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যানজট ও ভোগান্তি নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়ম অনুযায়ী নদীর দুই তীরে জনবসতি থাকলে সেতু থেকে টোল আদায় করা হয় না। অথচ কর্ণফুলী সেতুর ক্ষেত্রে সেই নীতি উপেক্ষা করা হচ্ছে, যা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রতি বৈষম্যের শামিল। টোলের কারণে এলাকার উন্নয়ন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা অবিলম্বে টোল আদায় বন্ধ ও স্থায়ী সমাধানের দাবি জানান। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আগামী ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার বিকাল ৪ টায় মইজ্জ্যারটেক টোলপ্লাজার পশ্চিম পাশে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, কর্ণফুলী নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম ফোরকান, সদস্য সচিব সাংবাদিক শফিক আহমেদ সাজিব, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জসিম উদ্দিন, বাংলাদেশ সমিতি (ইউ.এ.ই) সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. রফিক সিকদার, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. গোলাম ওয়ারেছ, কর্ণফুলী নাগরিক পরিষদের এইচএম হারুন অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. উসমান, ব্যাংকার মো. মেহেরাব হোসেন খান, নজরুল ইসলাম (লোটাস), ব্যবসায়ী এজাবত উল্লাহ, প্রকৌশলী গোলাম কিবরিয়া মো. রিয়াদ, নুরুল আবছার চৌধুরী, মো. সেলিম, অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম, এজাজ আল ফারুক প্রমুখ।

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...