রবিবার, ২১ জুন ২০২৬

চট্টগ্রামে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পৃথক টিম শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা ও আইয়ুব আলী-র তিনটি আস্তানায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম-এর তত্ত্বাবধানে চান্দগাঁও ও পাঁচলাইশ থানা পুলিশ সোয়াত টিমের সহায়তায় বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে।

অভিযান চালানো হয় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের পেছনে মাছ বাজারের তৃতীয় তলার একটি কক্ষে, পাঁচলাইশ থানার সহায়তায় শুলকবহর হাজী আইয়ুব আলী সওদাগর রোডের স’মিল গলি ইউনুস কোম্পানির বিল্ডিংয়ে, একই এলাকার জান মোহাম্মদ চাকলাদার জামে মসজিদের সামনে পুকুর সংলগ্ন পাকা রাস্তায় এবং বাকলিয়া থানার সহায়তায় কালামিয়া বাজারস্থ মাছ বাজারের সামনে।

এসময় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যা এবং আইয়ুব আলীর অন্যতম সহযোগী মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) ও মো. আজাদ (২৩)-কে গ্রেপ্তার করে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের মোট ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে- বিদেশি পিস্তল ৫টি, বিদেশি একনলা ছোট বন্দুক ১টি, বিদেশি একনলা লম্বা বন্দুক ২টি, দেশীয় তৈরি শর্টগান সদৃশ পাইপগান ২টি, দেশীয় তৈরি শর্ট শুটার গান ১টি ও দেশীয় তৈরি এক নলা বন্দুক ২টি।

এছাড়াও বন্দুকের তাজা কার্তুজ ৫৮টি, খোসা ২টি, পিস্তলের ম্যাগাজিন ১৩টি, পিস্তলের বুলেট ৯৫টি, পটকা ৯টি, নগদ টাকা ৪ লাখ ২০ হাজার, টাকা গণনার মেশিন ১টি, ওয়াকিটকি ২টি, ড্রোন ১টি, সিসি ক্যামেরা ৭টি, ডিভিআর ২টি, ড্রিল মেশিন ২টি, বৈদ্যুতিক কাটার ১টি, রড কাটার ব্লেড ১টি, ছোরা ১টি, বিভিন্ন সাইজের রেঞ্জ ৪টি, মনিটর ১টি, প্লাস ২টি, টিপ ছোরা ১টি, বিভিন্ন সাইজের লোহার রড ১২টি, ইয়াবা ৩,৫০০ পিস, গাঁজা ৫ কেজি ৫০০ গ্রাম ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...