বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শ্যামল রুদ্র, রামগড়
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে রামগড় উপশাখায় আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি  জনাব হাফেজ আহমেদ ভূঞা বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারি নাথ, স্বাস্থ্য পরিদর্শক কাজী জসিম উদ্দিন  ও রামগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল রুদ্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএফআইসি ব্যাংক রামগড় উপশাখার ভারপ্রাপ্ত ইনচার্জ মো. রাকিব উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ট্রানজেকশন সার্ভিস অফিসার মো. নাহিদ আহমেদ এবং রামগড় উপশাখার কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন সেবা, সুযোগ-সুবিধা ও গ্রাহকবান্ধব কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ব্যাংক সম্পর্কে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন। অনুষ্ঠানের শেষে কেক কেটে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সবশেষে সবাই ব্যাংকের ধারাবাহিক অগ্রযাত্রা ও সাফল্যের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ব্যাংকের সঙ্গে থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, রমজানকে কেন্দ্র করে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম চার লেনের ‘ক্যাবল-স্টেইড’ সেতু। উঁচু পাইলন বা স্তম্ভ থেকে টানা ইস্পাতের তারের সাহায্যে সেতুর মূল...

সর্বশেষ

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ...

নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

দেশের সব নাগরিকের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য...

বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগ করতে...