শনিবার, ১৩ জুন ২০২৬

সিআইইউতে ‘অপরাজেয়’ অ্যাপস উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ডিজিটাল অ্যাপস ‘অপরাজেয়’–এর আনুষ্ঠানিক উদ্বোধন বুধবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিআইইউ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং বেইস কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং প্রযুক্তিনির্ভর সহায়তা কার্যক্রমে একটি মাইলফলক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও মানসিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু একাডেমিক অর্জন নয়, আমাদের শিক্ষার্থীদের মানসিকভাবে সুস্থ ও স্থিতিশীল হয়ে গড়ে ওঠাটাও সমান গুরুত্বপূর্ণ। অপরাজেয় অ্যাপস সে লক্ষ্যে একটি সময়োপযোগী পদক্ষেপ।

বিজনেস স্কুলের শিক্ষার্থী জামিলা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআইইউ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা আশিকুল মাহমুদ ইরফান। বক্তব্য রাখেন বেইস কেয়ার ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. আশফাক খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল, সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আরাফাত আজিম প্রমুখ।

সবার বক্তব্যেই উঠে আসে, বর্তমান সময়ে তরুণ–তরুণীদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা বাড়ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা নানা সামাজিক ও একাডেমিক চাপের মাঝে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। এই অ্যাপটি ব্যবহারকারীদের মানসিক অবস্থান বুঝে উপযুক্ত কনটেন্ট, সেলফ–হেল্প টুলস এবং অনলাইন কাউন্সেলিং সুবিধা প্রদান করবে, যা গোপনীয়তা নিশ্চিত করে সহজে ব্যবহার করা যাবে। ‘অপরাজেয়’ শুধু একটি অ্যাপস নয়, এটি সহানুভূতির হাতছানি। প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষার্থীদের মানসিক সুস্থতার দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ।

পরে সিআইইউ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং বেইস কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে উভয় প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করে। সিআইইউর পক্ষে আশিকুল মাহমুদ ইরফান এবং বেইস কেয়ার ফাউন্ডেশনের পক্ষে ড. আশফাক খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, রেজিস্ট্রার, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...