শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা প্রশাসন ও এনজিওসমূহের সহযোগিতায় এবং কারিতাস-চট্টগ্রাম অঞ্চলের ‘লাইটি’ প্রকল্পের সৌজন্যে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় কন্যাশিশু দিবসে এবারের প্রতিপাদ্য— ‘আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান বলেন, প্রত্যেকটি কাজে ছেলে শিশুর মত আমাদের কন্যা শিশুরও সমান অধিকার রয়েছে। তাদের প্রতি কোন ধরণের বৈষম্যমূলক আচরণ করা যাবে না। আজকের কন্যা শিশুরাই আগামী দিনের মা।

তিনি বলেন, কন্যা শিশুদের প্রত্যেকের পুষ্টি চাহিদা পূরণ করা অত্যন্ত জরুরী। অন্যান্য শিশুর মত কন্যা শিশুদেরকেও পুষ্টিকর খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এ ব্যাপারে প্রত্যেক শিশু ও অভিভাবককে সচেতন থাকতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক আরো বলেন, আজকের কন্যা শিশুরা সর্বত্র নিরাপদ থাকবে— এটাই আমাদের প্রত্যাশা। নারী-পুরুষ বিভেদ সৃষ্টি করা যাবে না। নারী ও শিশুর প্রতি যেন কোন ধরণের অন্যায়-অবিচার না হয়, সে বিষয়টি সব সময় বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, উন্নত দেশ গড়ার কল্যাণে শিশুদেরকে স্বপ্ন দেখাতে হবে। ঘরে বসে না থেকে, তারা স্বপ্ন ও টার্গেট নিয়ে কাজ করলে দেশের উন্নয়নের চিত্র পাল্টে যাবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বাল্যবিবাহ কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় অন্যতম প্রধান অন্তরায়। বাল্যবিবাহের কারণেই কন্যা শিশুরা তাদের শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়ে। বাল্যবিবাহ রোধসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। কন্যা শিশুর অধিকার ও নিরাপত্তাকে সমুন্নত রাখতে হবে।

চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে ও শিশু একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষক অ্যাডভোকেট মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন— শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ্ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কারিতাস-চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা, বেসরকারী উন্নয়ন সংস্থা ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, ঘাসফুল-এর উপ-পরিচালক সাদিয়া রহমান, ব্রাইট বাংলাদেশ ফোরাম-এর পরিচালক নাসরিন সুলতানা খানম ও এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্য ফরহাদুল আলম।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...