শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ‘মাজরিন ফ্যাশন’ মালিকের বিরুদ্ধে আলজেরিয়ান ব্যবসায়ীদের অর্থ আত্মসাতের অভিযোগ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের মুরাদপুরে অবস্থিত ‘মাজরিন ফ্যাশন’–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বখতিয়ার হোসেনের বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন দুই আলজেরিয়ান ব্যবসায়ী। এ বিষয়ে তারা পাঁচলাইশ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আলজেরিয়ার নাগরিক জাহিন জহির খিয়ারউদ্দিন বারিক (পাসপোর্ট নং–পি ডিজেডএ ৩০২১৭৮২১৪) ও বাকির আবদুল্লাহ (পাসপোর্ট নং–পি ডিজেডএ ৩০৪৪৬৫৩০৪) দীর্ঘ ১০ বছর ধরে বাংলাদেশের সঙ্গে পোশাক ব্যবসায় যুক্ত। গত দুই বছর ধরে তারা ‘মাজরিন ফ্যাশন’–এর সিইও বখতিয়ার হোসেনের সঙ্গে ব্যবসা করে আসছেন।

২০২৪ সালের অক্টোবরে তারা বখতিয়ার হোসেনের মাধ্যমে তৈরি পোশাকের অর্ডার দেন। বখতিয়ার পোশাকগুলো তৈরি করার দায়িত্ব দেন নগরীর সিরাজউদ্দৌলা রোডস্থ কে গার্মেন্টস লিমিটেডকে। কে গার্মেন্টস লিমিটেড নির্ধারিত সময় অনুযায়ী অর্ডারকৃত পণ্য আলজেরিয়ায় পাঠালেও বখতিয়ার হোসেন প্রতিষ্ঠানটির পাওনা অর্থ প্রদান করেননি।

অভিযোগকারীদের দাবি, তারা অগ্রিম হিসেবে বখতিয়ার হোসেনকে ৩ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা) পরিশোধ করেছিলেন। কিন্তু ওই অর্থ কে গার্মেন্টস লিমিটেডকে না দেওয়ায় আলজেরিয়ার ওরান বন্দরে পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় ব্যাংক এনওসি জারি করা হয়নি। ফলে পণ্য বন্দরে আটকে গেছে এবং তাদের বিপুল পরিমাণ ডেমারেজ চার্জ গুণতে হচ্ছে। এই ঘটনায় আলজেরিয়ান দুই ব্যবসায়ী পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। অভিযোগের সঙ্গে বখতিয়ার হোসেন, তার স্ত্রী (পাসপোর্ট নং–পি বিজিডি এ১১০০৮২০৫) এবং তার ছেলে (পাসপোর্ট নং–পি বিজিডি এ১১০৭১১৯৬)-এর পাসপোর্টের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করো পাঁচলাইশ থানা পুলিশ বলেছে, ঘটনাটি খুবই দুঃখজনক। এতে দেশের ভাবমূর্তি জড়িত। আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখছি।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...