মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চকবাজারে ফুটপাত দখল করে গড়া ৪৫ অস্থায়ী দোকান উচ্ছেদ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরের চকবাজার কে বি ফজলুল কাদের রোড ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ফুটপাত ও নালা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৪৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন (চসিক)।

চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে আজ মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকান, ভ্যানগাড়ি ও বিভিন্ন মালামাল উচ্ছেদ করা হয়।

চসিক কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত ও নালা দখল করে দোকান বসানোয় পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। জনদুর্ভোগ দূর করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফুটপাতে দোকানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে সাতজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। নগরবাসীর স্বাচ্ছন্দ্য চলাচল নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের উচ্ছেদ অভিযান চলবে।

কেউ পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডিএমপির তেজগাঁও...

সর্বশেষ

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি...

জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার

ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয়...

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের উন্নয়ন...

ইমরান খানের বোন গ্রেপ্তার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে...