বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

‘ভালো কাজের সাথেই একাত্ম স্বাধীন পরিবার’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্র ও স্বাধীন প্রকাশনের উদ্যোগে ‘শরৎ সাহিত্য উৎসব ও গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ বলেছেন,শুধু সাহিত্যচর্চা নয় ক্রীড়াঙ্গন, মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি দেশ ও সমাজবিনির্মাণে সচেতনতামূলক শিক্ষা সেমিনারসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সাথে স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্র এবং স্বাধীন প্রকাশন জড়িয়ে আছে। আলোকিত প্রজন্ম গড়ে তুলতে স্বাধীন পরিবার তার দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছে। এভাবেই আলোর পথে তাদের পদচারণা অব্যহত থাকুক।
গত ৪ অক্টোবর্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে শরৎ বন্ধনায় স্বরচিত ছড়া–কবিতা, প্রবন্ধ, গল্প, গান, আলোচনা সভায় শরৎ অনুষ্ঠান কমিটির আহবায়ক ইফতেখার মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত। আবৃত্তিশিল্পী প্রতিমা দাশের সঞ্চালনায় ছড়া কবিতা, গল্প পাঠ করেন কবি বিপুল বড়ুয়া, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া,মিজানুর রহমান শামীম, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, ফারজানা রহমান শিমু, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, অ্যডভোকেট তুতুল বাহার, এস.এম আজাদ, শরনংকর বড়ুয়া, তসলিম খাঁ, গৌতম কানুনগো, প্রদ্যেুাত কুমার বড়ুয়া, শিমলা চৌধুরী, কাজী নাজরিন, হাসিনা মমতাজ, আন্‌জুমান আরা লালমতি, এনায়েত হোসাইন, আজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, হোসাইন মোস্তফা, লিটন কুমার চৌধুরী, শিউলি নাথ, ফিমা আক্তার, উত্তম কুমার আচার্য, পূর্বা চৌধুরী প্রমুখ। দ্বিতীয় পর্বে সম্মাননা অনুষ্ঠানে থিয়েটার ইনিস্টিউটের পরিচালক কবি অভীক ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজচিন্তক আহমেদ উল আলম চৌধুরী রাসেল।
স্বাগত বক্তব্য রাখেন স্বাধীন প্রকাশন স্বত্বাধিকারী ও স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্রের চেয়ারম্যান মো. সাহাব উদ্দীন হাসান বাবু। সম্মাননাপ্রাপ্ত গুণীজন হলেন, শিশুসাহিত্যে দীপক বড়ুয়া, নারী উদ্যোক্তা রেহেনা চৌধুরী, ছাড়াসাহিত্যে মিজানুর রহমান শামীম, সমাজসেবায় মো. মামুনুর রশীদ, সাহিত্যে বিদ্যুৎ কুমার দাশ। অনুষ্ঠানে শরতের গান পরিবেশন করেন শিল্পী এহেছানুল করিম ও কাজী নাজরিন।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...