সোমবার, ২৯ জুন ২০২৬

পরিবেশ বিপর্যয় রোধে শিক্ষার্থীদের যথেষ্ট ভূমিকা রাখতে হবে- পৌর মেয়র পারভেজ

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান পৌরসভার আলোচনা সভা, র‌্যালী, বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস-২২ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন( রবিবার) বেলা সাড়ে ১২টায় রাউজান পৌরসভার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় শিক্ষার্থীদের কাছ থেকে ১শ টাকার পরিবর্তে ৩শ টাকা করে প্রতিবস্তা অপচনশীল আবর্জনা সংগ্রহ করার ঘোষণা দেন অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।
তিনি আরো বলেন ‘রাউজান পৌরসভার পরিবেশ রক্ষায় ইতিমধ্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশে অপচনশীল আবর্জনা সংগ্রহ কার্যক্রম হাতে নিয়ে প্রশংসিত হয়েছে। এসব অপচনশীল এবং পচনশীল আবর্জনাকে প্রক্রিয়াজাত করার কার্যক্রম হাতে নিয়েছি। এতে করে রাউজান পৌরসভা একটি আরো সুন্দর পৌরসভা হিসেবে গড়ে উঠবে। এ কার্যক্রমে শিক্ষার্থীদেরও সহযোগিতা প্রয়োজন।’
আরফানুল ইসলাম আবীরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর জানে আলম জনি, ইলিয়াছ মাস্টার, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা ছাবের হোসেন, আবু ছালেক, গাজী মো. আলমগীর, ভানু দে, নাছির উদ্দিন, তৌহিদুল ইসলাম, জয়নাল আবেদীন।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানান পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ, পৌর প্রাঙ্গণে গাছের চারা রোপন এবং পরিবেশ সচেতনতামূলক প্ল্যাকার্ড ও চারা হাতে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি রাউজান সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় পৌরসভার ভবন চত্বরে এসে শেষ হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...