শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। দুর্গাপূজা উদযাপনে পূজার্থীরা এবার অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে।

তিনি বলেন, পূজার্থীরা যেভাবে দেবীর কাছে সুখ সমৃদ্ধি কামনা করে আরাধনা করে, ঠিক একই রকম সাধারণ মানুষও এই পূজাকে উৎসব হিসেবে গ্রহণ করে। সেজন্য প্রশাসনের সহযোগিতায় সরকার সুষ্ঠুভাবে পূজা আয়োজন সুন্দর এবং সাবলীলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, আমাদেরকে জাতিগতভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই, তাই আগামীর শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আইনশৃঙ্খলা, সামগ্রিক অর্থনীতিসহ যাবতীয় মৌলিক বিষয়গুলো যাতে সুন্দর হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। পূজা পরিমণ্ডলে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে আমরা সবাই উৎসবমুখর পরিবেশে আমাদের নাগরিক দায়িত্ব পালন করবো। যাকে ইচ্ছে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে সামনে যে সরকার আসবে, সে সরকার যেনো আমাদের মনের সব চাওয়া পূরণ করতে পারে, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই।

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...