রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চটগ্রাম বন্দরে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বার্থ অপারেটররা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এবার দেশীয় বার্থ অপারেটরা চট্টগ্রাম বন্দরের সবচেয়ে পুরোনো টার্মিনাল ‘জেনারেল কার্গো বার্থ’ বা জিসিবিতে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে পরিচালনা করতে চায়। এ জন্য বার্থ অপারেটরদের সংগঠন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস এন্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বোটসোয়া) সোমবার প্রাথমিক সমীক্ষার ভিত্তিতে বন্দরে একটি প্রস্তাবনা দিয়েছে।
সোমবার দুপুরে সংগঠনটির সভাপতি ফজলে একরাম চৌধুরী এই প্রস্তাবনাটি বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের হাতে তুলে দেন। এ সময় বন্দরে জেনারেল কার্গো বার্থ বা জিসিবির জেটি পরিচালনাকারী বার্থ অপারেটররা উপস্থিত ছিলেন।
বার্থ অপারেটরদের পক্ষে প্রস্তাবনার প্রাথমিক সমীক্ষা প্রণয়ন করেছে পরামর্শক প্রতিষ্ঠান বিডিআরএস লিমিটেড। সমীক্ষায় বলা হয়, বন্দরের সবচেয়ে পুরোনো টার্মিনাল হল জিসিবি। পুরোনো এই টার্মিনালের ছয়টি নির্মাণ হয় ১৯৫৪ সালে। বাকি ছয়টি পুননির্মাণ হয় ১৯৭৯ সালে। সবকটি জেটির অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। এ পরিস্থিতিতে ধাপে ধাপে জেটিগুলো পুনর্নির্মাণ ও যন্ত্রপাতি যুক্ত করে ২৫–৩০ বছর মেয়াদে পরিচালনা করতে চায় সংগঠনটি।
প্রস্তাবনায় বলা হয়, সরকারি–বেসরকারি অংশীদারিত্বে দীর্ঘমেয়াদে টার্মিনালটি পরিচালনার জন্য একটি কনসোর্টিয়াম গঠন করবে সংগঠনটি। এই কনসোর্টিয়ামে দেশি–বিদেশি বিনিয়োগ নিয়ে টার্মিনালের উন্নয়নে অর্থায়ন করবে। প্রাথমিকভাবে টার্মিনালটির উন্নয়নে ৬২৭ মিলিয়ন ডলার বা ৭ হাজার ৬৫০ কোটি টাকা বিনিয়োগ হতে পারে।
বর্তমানে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে জিসিবির ১২টি জেটি পরিচালনা করছে ১২ বার্থ অপারেটর প্রতিষ্ঠান। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান জাহাজ থেকে কনটেইনার ওঠানো–নামানোসহ কনটেইনার পরিচালন কাজ করছে। বাকি ছয়টি প্রতিষ্ঠান জাহাজ থেকে সাধারণ পণ্য ওঠানো–নামানোসহ পরিচালনার কাজ করে আসছে। ২০০৭ সাল থেকে পরীক্ষামূলকভাবে এবং ২০১০ সাল থেকে দরপত্রের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা জেটিগুলো পরিচালনা করছে।
প্রস্তাবনার বিষয়ে জানতে চাইলে বার্থ অপারেটর সংগঠনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, বন্দরের জিসিবির জেটি পরিচালনায় বার্থ অপারেটররা দীর্ঘদিনের অভিজ্ঞ। এই অভিজ্ঞতার আলোকে দেশি–বিদেশি বিনিয়োগ নিয়ে সরকারি–বেসরকারি অংশীদারিত্বে টার্মিনালটি উন্নয়ন করে পরিচালনা করতে চাই আমরা। এতে বন্দরে কনটেইনার ও পণ্য ওঠানো–নামানোর ক্ষমতা আরও বাড়বে। বিদ্যমান টার্মিনালগুলোর তুলনায় উন্নত মানের সেবা দেওয়ারও প্রত্যাশা আমাদের। এতে বিদ্যমান শ্রমিক–কর্মচারীর কর্মসংস্থানের পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি হবে। দেশীয় অপারটেররা পরিচালনা করলে দেশের অর্থ দেশেই থাকবে। দেশীয় অর্থনীতিতেও ভূমিকা রাখবে।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...