শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র ৩৭তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষ্যে ‘প্রশাসনিক সমন্বয় সভা’ অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র ৩৭তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে। রোববার,২৮ সেপ্টেম্বর, গাউসিয়া হক মঞ্জিলের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশাসনিক সমন্বয় সভায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ)।

এতে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,কেন্দ্রীয় পর্ষদ এর সম্মানিত সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী এবং সংগঠনটির নেতৃবৃন্দ, ফটিকছড়ি ও ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় হাইওয়ে পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সদস্য নাসির উদ্দিন।

বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-কে উপমহাদেশের একজন প্রবাদপ্রতীম ব্যক্তিত্ব বলে মন্তব্য করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর বলেন,” মাইজভাণ্ডার দরবার শরীফে এসে মানুষ প্রশান্তি অনুভব করে। এটাই ঐতিহাসিক সত্য। মাজার জিয়ারত কেন্দ্রীক পর্যটনের সুত্রপাত ও হয়েছে মাইজভাণ্ডার দরবার শরীফ থেকে।মাইজভাণ্ডার দরবারের আওলাদরা প্রচার বিমুখ। এখানে যারাই আসেন তারাই এই বিশাল কর্মযজ্ঞ দেখে বিস্মিত হয়ে যান।”

সভাশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জিআ.)। এর আগে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) ৩৭তম পবিত্র ওরস উপলক্ষে ৮দিন ব্যাপী কর্মসূচী পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। কর্মসুচীগুলো হলো,আগামী ৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের শাখা কমিটির ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকায় মসজিদে বাদ জুমা কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন। ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও ‘ভিউ উদয়ন’ ভবনে অনুষ্ঠিত হবে পবিত্র কোরআন ও হাদীসের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার। ৬ অক্টোবর ট্রাস্ট নিয়ন্ত্রাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-র জীবনী নিয়ে আলোচনা ও র‌্যালী অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর বাদ এশা গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারী’র খলিফাগণের আওলাদদের সঙ্গে মতবিনিময় সভা হবে। ৮ অক্টোবর শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হবে। ৯ অক্টোবর শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা বিষয়ক আলোচনা। ১০ অক্টোবর ফটিকছড়ি উপজেলায় রেজিস্টার্ড এতিমখানায় এক বেলা খাবার সরবরাহ। ১১ অক্টোবর উপদেশমূলক প্রচার-প্রচারণা, বিশুদ্ধ পানি ও অস্থায়ী টয়লেটের ব্যবস্থা এবং ১২ অক্টোবর পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচী পালন করা হবে। এছাড়া ওরস শরীফ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া কিছু সিদ্ধান্তের কথাও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এর মধ্যে যানবাহন পার্কিংয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকবে পুলিশ। এতে গাউসিয়া হক মনজিলের স্বেচ্ছাসেবকগণ, মুক্তিযোদ্ধা সেবক গোষ্ঠী, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা করবেন। ১০ অক্টোবর বিকেল ৩টা থেকে ১২ অক্টোবর ভোর ৬টা পর্যন্ত পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর সকাল পর্যন্ত টহল পরিচালনার জন্য সেনাবাহিনীকে অনুরোধ করা হবে। যানজট নিরসনে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আহবায়ক করে কমিটি গঠন, গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা স্থাপন,গাউসিয়া হক মনজিলের ব্যবস্থাপনায় ২০০ স্বেচ্ছাসেবক থাকা,যানজট নিরসনে প্রয়োজনীয় সংখ্যক সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ মোতায়েন, বিদ্যুৎ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার ব্যবস্থা ইত্যাদি।

সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ ও নাজিরহাট পৌরসভার প্রশাসক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দীন, সদস্য শেখ মুজিবর রহমান বাবুল, মো. শাহেদ আলী চৌধুরী, মো. শামসুল আলম, লোকমান হোসেন ফকির, শেখ মোকসেদুর রহমান, কাজী মো. হারেছ,এস এম মোর্শেদুল আমীন, মো. শফিউল আলম, জসিম উদ্দিন জিকো, মনজুরুল ইসলাম,মাকসুদুল রহমান হাসানু,মোহাম্মদ মিয়া মেম্বার, মো, রেজোয়ান নূর সিদ্দিকী, জয়নাল আবেদীন জুলু, আমির খসরু চৌধুরী,কাজী নিজাম উদ্দিন, এস এম মহিবউল্লাহ, নুরুল ইসলাম,আজগর আলী, ইউছুপ আলী,আলী আবরাহা দুলাল, জাকের হোসেন মাস্টার, হুমায়ন কবীর, আশরাফ সিদ্দিকী ও আশরাুজ্জামান, দিদারুল আলম, মোঃ আজম প্রমুখ।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...