শুক্রবার, ২৬ জুন ২০২৬

চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী প্রদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা সার্বজনীন দুর্গাবাড়ী মুক্তি সংঘের মাঠে এই উপহার তুলে দেন লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন পিএসসি জি।

লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। আপনারা নিরপত্তার অভাব অনুভব করলে অবশ্যই আমাদের জানাবেন। সম্প্রীতি নষ্ট হয়-এমন কোনো কাজে জড়ানো যাবে না। আজকের এই উপহার কেবল একটি ক্ষুদ্র প্রয়াস, আপনাদের আনন্দে সামান্য অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’

এসময় আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রহমান ও ওয়ারেন্ট অফিসার মো. আব্দুস ছাত্তার, পূজা উদ্যাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সহসভাপতি দুলাল বিশ্বাস, অধীর দে, বিউটি চৌধুরী, বিমান ঘোষ, শিমুল দাশগুপ্ত ও রাসেল কান্তি দাশ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...