শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আগামী জাতীয় নির্বাচন একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কিন্তু এ নির্বাচন আগের মতো একদেশদর্শী, একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না।

আজ সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, দেশের স্বার্থে জনগণ যাকে পছন্দ করবে তাকে সরকার হিসেবে মেনে নিবে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে। নির্বাচন কমিশন ও সরকারসহ আমরা সবাই নির্বাচন করার জন্য উদগ্রীব হয়ে আছি। সম্মিলিতভাবে দেশটাকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা নিসংকোচে নিজের ভোটাধিকার প্রয়োগ করা, সেটাই নিশ্চিত হবে।

উপদেষ্টা বলেন, দূর্গাপূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে। কারো একটি ছোট ভুলের কারণে যাতে পূজামণ্ডপে কোন অসুবিধার সৃষ্টি না হয় সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী আছে। সেখানকার স্থানীয় প্রশাসন আছেন, তারা স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে যারা দোষী তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে।

অনুষ্ঠানে এ সময় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...