শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীতে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮ হাজার ৯০০ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সিএমপি পুলিশ।

আজ রোববার কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন সাইফুল ইসলাম (৩৯)। এ সময় তারা অজ্ঞাত একটি সিএনজিতে চড়ে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ এলাকায় পৌঁছান। ভাড়া পরিশোধ করে সিএনজি থেকে নামার সময় অসাবধানতাবশত তার স্ত্রীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ব্যাগটি সিএনজি থেকে নিতে ভুলে যান।

পরবর্তীতে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে সাইফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযোগের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় চালকের অবস্থান শনাক্ত করে বাকলিয়া থানার বাদিয়ারটেক এলাকায় তাকে আটক করা হয়। পরে চালকের স্বীকারোক্তি মোতাবেক তার হেফাজত থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বলেন, অভিযোগের পর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্তে নামে পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিএনজি শনাক্ত করে ফেলে যাওয়া স্বর্ণ ও নগদ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...