শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

নারী নির্যাতনকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সুপ্রদীপ চাকমা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, নারী নির্যাতনকারী, ধর্ষণকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে অপরাধ কখনোই প্রশ্রয় পাবে না এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সকলের যৌথ প্রচেষ্টা অপরিহার্য।

আজ রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

সম্প্রতি খাগড়াছড়ি জেলার মহাজন পাড়া এলাকায় এক ছাত্রী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে যে উত্তেজনা ও নিরাপত্তাহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষাপটে এই সভা আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ছাত্রনেতা, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, ‘ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামে কোনোভাবেই সাম্প্রদায়িক সংঘাতের সুযোগ দেওয়া হবে না। এ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরো জোরালো ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তিনি জোর দিয়ে বলেন, আইনের ভিত্তিতেই প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হন। সমাজে কোনো ধরনের অসহনশীলতা সৃষ্টি হওয়া একেবারেই কাম্য নয়।

তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘শিক্ষকদের অবশ্যই ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিভাবককেও সচেতন হতে হবে— নিজেকে, নিজের সন্তানকে ও সমাজকে ঠিক করতে হবে। সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলায় অভিভাবকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

উপদেষ্টা আরো বলেন, ‘আমরা চাই একটি অসম্প্রদায়িক সমাজ, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাজ করবে। এজন্য বাঙালি ও পাহাড়ি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা-পূর্ণিমা ধর্মীয় অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা পুলিশ সুপার, ছাত্রনেতা, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সাংবাদিক ও ধর্মীয় নেতারা।

এই বিভাগের সব খবর

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ...

সর্বশেষ

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...