শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডিডিআরসি’র উদ্যোগে চট্টগ্রামে তিন দিন ব্যাপি প্রারম্ভিক সনাক্তকরণ ও প্রারম্ভিক পদক্ষেপ বিষয়ক কেয়ারগিভার প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০ টায় ডাবলমুরিং থানা রিসোর্স সেন্টার, টাইগারপাস, চট্টগ্রাম এ তিন দিন ব্যাপী প্রারম্ভিক সনাক্তকরণ ও পপ্রারম্ভিক পদক্ষেপ গ্রহণ বিষয়ক কেয়ারগিভার প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণটির উদ্ভোদন করেন, জনাব মোহাম্মদ আব্দুল করিম, থানা রিসোর্স সেন্টার, ডাবলমুরিং থানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইসহাক মিয়া, প্রোজেক্ট কোঅর্ডিনেটর, ডিডিআরসি এবং জনাব নুরুন্নাহার, ফিল্ড ট্রেনার, ডিডিআরসি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিশু ও যুব প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ যত্ন নেয়ার বিষয়ে গুরুত্ব প্রদান করে প্রারম্ভিক সনাক্তকরণ ও প্রারম্ভিক পদক্ষেপ গ্রহণ বিষয়ক কেয়ারগিভার প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় ডিডিআরসির প্রশংসা করেন। তিনি উপস্থিত কেয়াারগিভারদেরকে অনুরোধ করেন, শিশুকে ১০ বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে। কারন, ১০ বছর পার হয়ে গেলে প্রাথমিক স্কুলে শিশু ভর্তি করানো হয় না। বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা কর্মসূচী একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। তাই প্রতিবন্ধিতা বিবেচনা না করেই সকল শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে হবে। কোন স্কুল কর্তৃপক্ষ এই আদেশ না মানলে তা সংবিধান লঙ্ঘন বলে বিবেচিত হবে। তিনি দশ বছরের কম বয়সী প্রতিবন্ধী শিশু সহ সকল শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এছাড়া বিশেষ অতিথি মোঃ ইসহাক মিয়া, প্রোজেক্ট কোঅর্ডিনেটর প্রকল্পের বিষয়ে অবহিত করেন যে, ডিডিআরসি ম্যাপইনসিবিআর নামে ৫ বছর মেয়াদী একটি প্রকল্প বিগত জানুয়ারী ২০২৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে যা শেষ হবে আগামী ডিসেম্বর ২০২৯ সালে। প্রকল্পটিতে সহযোগিতা প্রদান করছে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং লিলিয়ানা ফন্ডস।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...