রবিবার, ২১ জুন ২০২৬

চট্টগ্রামকে সম্প্রীতির বন্ধনে সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দুর্গাপূজা চলাকালীন প্রতিটি মণ্ডপ নিরাপদ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চসিক কাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা চট্টগ্রামকে সম্প্রীতির বন্ধনে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই, সেটাই আমাদের লক্ষ্য। সেজন্য ক্লিন, গ্রীন, হেলদি ও সেফ সিটি গড়তে সকল নাগরিককে দায়িত্বশীল হতে হবে।

নগরীর লালদিঘীস্থ চসিক পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে সিটি কর্পোরেশনের অনুুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আজ এ কথা বলেন।

এসময় নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপে ৫ লক্ষ টাকা এবং আরও ২৬৯ টি পূজা মণ্ডপের প্রতিটির জন্য ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। পূজা মণ্ডপসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন মেয়র।

পূজার পর মণ্ডপ এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, পূজা কার্যক্রম শেষে প্রতিদিনের ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে।

অন্যথায় তা নালা-খালে পড়লে জলাবদ্ধতা সৃষ্টি হবে। নাগরিক হিসেবে পরিচ্ছন্নতা রক্ষায় সবার দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, সেফ সিটির অর্থ হলো-সব ধর্ম, বর্ণ, জাতি, গোত্রের মানুষ যেন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।

আমরা বিভেদ নয়, বরং ঐক্য দেখতে চাই। এ শহর আমাদের সবার, তাই সবার দায়িত্ব একে বাসযোগ্য ও নিরাপদ রাখা।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, সাবেক কাউন্সিলর ইসমাঈল বালি, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন কমিটির সভাপতি আশুতোষ দে, সাধারণ সম্পাদক সৌমনাথ দাশ রাজু, মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ প্রমুখ।

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...