শুক্রবার, ১৯ জুন ২০২৬

পটিয়ায় দুই ঈগল পরিবহনের সংঘর্ষে ১২ জন আহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়ায় দুই ঈগল পরিবহনের সংঘর্ষে ১২জন যাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার আমজুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় দুই ঈগল পরিবহনের ১২জন যাত্রী আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। আমজুর হাট এলাকায় দ্রুতগামী দুইটি ঈগল পরিবহনের বাস পিছন থেকে আরেকটি ঈগল পরিবহনকে ধাক্কা দিলে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

আহত ৮ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেয়া যাত্রীরা হলেন, নোয়াখালী জেলার মো: সুমন (৩৩), একই এলাকার আবদুল বারেক (৪০), নগরীর তুলাতলী এলাকার নেছার (৪৫), একই এলাকার মোস্তফা (৩৮), পটিয়ার ছনহরার আবু তাহের (৬০), চন্দনাইশ উপজেলার রওশন হাট এলাকার রাশেদা (২৩), সিলেটের মঈনুদ্দিন (২৫) ও একই এলাকার জুনায়েদ (২৭)।

এর মধ্যে আহত যাত্রী নেছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাবরিনা বলেন, বাস দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসা ৮ জনকে এখানে চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে গুরুতর আহত একজনকে চমেকে রেফার করা হয়েছে।

এ বিষয়ে ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন জানান, সকাল ৯টার পর পটিয়ার আমজুর হাট এলাকায় দুই ঈগল পরিবহনের সংঘর্ষে ৮যাত্রী আহত হয়। একটি ঈগল পরিবহনের বাস হাইওয়ে থানায় আটক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...