শুক্রবার, ১৯ জুন ২০২৬

সত্য ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন লোকমান খান শেরওয়ানী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার ২০২৪’ প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সাংবাদিকতার মূল বিষয় হচ্ছে সত্যকে আবিষ্কার করা। সে সত্যের সন্ধানে সাংবাদিকরা প্রতিনিয়ত ছুটে চলেন। অমিত সাহসী সাংবাদিরাই তুলে ধরেন প্রকৃত ও সত্য সংবাদ। সে সত্য ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন লোকমান খান শেরওয়ানী।
আজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
লোকমান খান শেরওয়ানীকে বহুমাত্রিক ব্যক্তিত্ব আখ্যায়িত করে বক্তারা আরো বলেন, এ ব্যক্তিত্বের অজানা কর্মকাণ্ড কীর্তিগাথা সংগ্রহ করে পাঠকসমাজের কাছে তুলে ধরতে হবে। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিককে অভিনন্দন জানিয়ে সমাজের অনাবিষ্কৃত, অনালোচিত আদর্শ, সৎ ও গুণী মনীষীদের তুলে এনে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার আহ্বান জানান। ইতিহাসে তাঁদের কীর্তিকর্ম ও জীবনচিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকতা একটি মহত্তম পেশা। এ পেশার মান-মর্যাদাও অক্ষুণ্ন রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা। বিশেষ অতিথির বক্তব্য দেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কবি-কথাসাহিত্যিক প্রফেসর ড. মোহীত উল আলম। একাডেমির প্রতিষ্ঠাতা শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গবেষক সাহিত্যিক শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, শিক্ষাবিদ অধ্যক্ষ রীতা দত্ত, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা চৌধুরী রওশন ইসলাম, একাডেমির পরিচালক কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, কবি অরুণ শীল, সংগঠক এস এম আব্দুল আজিজ, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, কবি জসিম উদ্দিন খান, সংগঠক রিটন কুমার বড়ুয়া, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, অনুবাদক ও গল্পকার ফারজানা রহমান শিমু। স্বাগত বক্তব্য দেন শিল্পশৈলী সম্পাদক, প্রাবন্ধিক নেছার আহমদ। অনুভূতি ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক কাজী আবুল মনসুর। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...