রবিবার, ২১ জুন ২০২৬

চান্দগাঁওয়ে সন্ত্রাসী মুন্না আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের চান্দগাঁও থানার খাজা রোডে বিয়ের আসরে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয়েছে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে প্রধান আসামি মুন্নাকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গৃহবধূ পারভীন আক্তারের ছেলে মো. হাসান (২৭) ২২ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খাজা রোডের জানে আলমের ঘরের সামনে অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশী মুন্না (১৯), তার বাবা মঞ্জুর আলম (৪৫) ও আত্মীয় কামাল উদ্দিন (৬৫) একযোগে হামলা চালায়।

প্রথমে তারা গালমন্দ করে এবং প্রতিবাদ করতেই ধারালো কিরিচ দিয়ে হাসানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। মুন্নার কোপ পিঠে লাগে এবং মঞ্জুর আলম ও কামাল উদ্দিন হাসানের বুক ও শরীরের বিভিন্ন স্থানে কোপ মেরে রক্তাক্ত জখম করে।

হামলার সময় হামলাকারীরা হাসানের সঙ্গে থাকা বিয়ের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় পারভীন আক্তার চান্দগাঁও থানায় এজাহার দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার প্রধান আসামি মুন্নাকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে থানার ওসি জানান। তিনি বলেন, ‘এটি পরিকল্পিত হামলা ও ছিনতাইয়ের ঘটনা। দ্রুত বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।’

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...