বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের পোর্ট এন্ড শিপিং কমিটির প্রথম সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের পোর্ট এন্ড শিপিংবিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা আজ বুধবার আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরও জানানো হয়, সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয় এবং ৪০ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি এক মাসের জন্য স্থগিত করায় বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

এ ছাড়াও সভায় পরিস্থিতি বিবেচনায় ট্যারিফ বৃদ্ধি আরো এক বছর স্থগিত করতে বন্দর কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানান বিজিএমইএ নেতৃবৃন্দ।

সভায় বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করতে হলে কাস্টমসকে পূর্ণাঙ্গ অটোমেশনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে বিজিএমইএ। কারণ, বন্দরের গতিশীলতা পুরোপুরি কাস্টমস নির্ভর।

পোর্ট এন্ড শিপিংবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিজিএমইএ পরিচালক ও বিজিএমইএ পোর্ট এন্ড শিপিং বিষয়ক স্থায়ী কমিটির পরিচালক ইনচার্জ মোহাম্মদ সাইফ উল্লাহ মনসুর, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, বিজিএমইএ সাবেক পরিচালক ও পোর্ট এন্ড শিপিংবিষয়ক স্থায়ী কমিটির উপদেষ্টা এএম মাহবুব চৌধুরী, পোর্ট এন্ড শিপিং কমিটির সদস্য বিজয় শেখর দাশ, কাজী মো. শফিকুল ইসলাম (টিটু), মো. আবদুল বারেক ও  মো. তসলিম আরিফ।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...