চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ও সিটি কর্পোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা এবং বিসিএস জেনারেল এডোকেশন এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রফেসর ইফতেখার আহমদ খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর নামাজের জানাজা আজ রাত ১০টায় চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড প্রাঙ্গণে এবং আগামীকাল সকাল ১০টায় নিজগ্রাম রাউজানের গহিরায় মোবারক খান খীল শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

