শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

স্মরণসভায় ড. ওবায়দুল করিম

কর্মের মাঝেই শাহ আলম নিপু বেঁচে থাকবেন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপুর স্মরণসভায় চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম বলেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপুর প্রধান পরিচয় ছিলো তিনি একজন প্রকাশক। প্রকাশনা প্রতিষ্ঠান কালধারা প্রকাশনী দাঁড় করানোর পাশাপাশি চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ গঠনকল্পে তিনি প্রধান ভূমিকা পালন করেন। প্রকাশনা শিল্পকে এগিয়ে নেয়ার জন্য তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। তাই তার এই কর্মের মাধ্যমেই তিনি বহু বছর বেঁচে থাকবেন। প্রকাশনাশিল্পের নিবেদিতপ্রাণ নিপু ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি।

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ কর্তৃক সাবেক সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপুর স্মরণসভা গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রামে শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে সংগঠনের সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন বাংলা একাডেমি পুরস্কাররাপ্ত শিশুসাহিত্যিক, সাংবাদিক রাশেদ রউফ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক মুহাম্মদ শামসুল হক। বাচিকশিল্পী এ্যাডভোকেট রেবা বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গবেষক জামাল উদ্দিন, শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন লেখক আলমগীর হোসেন, নিপু ভাইয়ের জন্য শোক প্রকাশের পর জীবনী পাঠ করেন সঞ্চালক এ্যাডভোকেট রেবা বড়ুয়া, বক্তব্য রাখেন নাট্যজন, কবি অভীক ওসমান, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ সিনিয়র সহ সভাপতি রেহেনা চৌধুরী, সহ সভাপতি মিজানুর রহমান শামীম, সিনিয়র প্রকাশক মুহম্মদ নুরুল আবসার, পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় সন্তান নাফিজ সাদেকীন, শিশুসাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, অধ্যক্ষ মর্জিনা আক্তার, অধ্যাপক ড. শিব প্রসাদ সূর, অধ্যাপক রুহু রুহু রুহেল, প্রকাশক সোহেল রানা, প্রকাশক অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, প্রকাশক মিনহাজুল ইসলাম প্রকাশক আখতারুল ইসলাম, গল্পকার ইফতেখার মারুফ, প্রকাশক আরিফ রায়হান, প্রকাশক আবু নাছের মো: তৈয়ব আলী প্রমুখ। স্মরণসভা উপলক্ষ্যে প্রকাশক পরিষদের উদ্যোগে মহিউদ্দিন শাহ আলম নিপুর কর্মময়জীবনের উপর একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এক পর্যায়ে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। বড় পুত্র নাফিজ সাদেকিন এর হাতে বেশকিছু স্মরণিকা তুলে দেয়া হয়।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...