শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সীতাকুণ্ডের বিস্ফোরণ ট্র্যাজেডি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বেড়েই চলেছে। দেশের সংবাদমাধ্যমগুলোর পাশাপাশি এখন এই অগ্নিকান্ডকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমও গুরুত্ব দিয়ে প্রকাশ করছে। এর মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের আট কর্মীসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। দগ্ধ হয়েছেন চার’শ এরও অধিক। আল-জাজিরা, বিবিসি, ওয়াশিংটন পোস্ট, এনডিটিভি, ডয়চে ভেলেসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম গুরুত্ব সহকারে তুলে ধরেছে ঘটনাটি।

শনিবার (৪ জুন) রাত ৮টার দিকে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগার ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। রাসায়নিক থাকায় একটি কন্টেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। একের পর এক মরদেহ এসে জমা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। নিহতদের মধ্যে আটজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। এছাড়া ফায়ার সার্ভিসের অন্তত ২০ জনসহ দুই শতাধিক লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিখোঁজ রয়েছেন অনেকে।

আল-জাজিরা ও বিবিসির খবরে বলা হয়, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম থেকে ৪০ কিলোমিটার দূরের একটি কন্টেইনার ডিপোতে আগুন লেগেছে। এতে দগ্ধ ও নিহতদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের একটি বন্দর শহরের কাছে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু প্রাণহানি হয়েছে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি কন্টেইনার ডিপোতে আগুন লেগে এতে বহু প্রাণহানির শঙ্কা রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বিএম কন্টেইনার ডিপোতে রাসায়নিক কেমিক্যালে বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার শঙ্কা প্রকাশ করছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভয়াবহ এই অগ্নিকান্ডে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ একযোগে কাজ করছে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...