রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আমি আমার দেশকে আর চিনতে পারি না: অ্যাঞ্জেলিনা জোলি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নিজের দেশকে আর চিনতে পারেন না বলে মন্তব্য করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

রোববার স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে তার সর্বশেষ চলচ্চিত্র উপস্থাপনা করার সময় মত প্রকাশের স্বাধীনতার প্রতি হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই বিশ্বখ্যাত অভিনেত্রী।

গণমাধ্যমের সমালোচনার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ব্যবস্থা গ্রহণ ও রক্ষণশীল প্রভাবশালী চার্লি কার্কের হত্যাকাণ্ডের বিষয়ে মন্তব্যের জন্য লেট-নাইট হোস্ট জিমি কিমেলের অনুষ্ঠান স্থগিত করার পর, মার্কিন যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা নিয়ে উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে জোলি এ মন্তব্য করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতার বিষয়ে তিনি ভীত কি-না, এমন প্রশ্নের জবাবে জোলি বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি। তবে আমি এই মুহূর্তে আমার দেশকে চিনতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘যে কোনো কিছু, যে কোনো জায়গায় বা যে কারো কাছ থেকে ব্যক্তিগত অভিব্যক্তি ও স্বাধীনতাকে সীমিত করাকে আমি অবশ্যই খুব বিপজ্জনক মনে করি।’

তিনি বলেন, আমরা সবাই এক সঙ্গে একটি কঠিন সময় পার করছি।

৫০ বছর বয়সী জোলি সান সেবাস্তিয়ানে ফরাসি চলচ্চিত্র নির্মাতা অ্যালিস উইনোকুর পরিচালিত  ‘কৌচার’-এর প্রচারণা চালাচ্ছেন।

ছবিটি উৎসবের শীর্ষ পুরস্কার গোল্ডেন শেলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।

অস্কারজয়ী এই অভিনেত্রী ‘গার্ল, ইন্টারাপ্টেড’ ছবিতে তার ভূমিকার জন্য ১৯৯৯ সালে সম্মানিত হন।

২০১৩ সালে জোলির ডাবল মাস্টেকটমি করা হয় এবং ক্যান্সারের উচ্চ জেনেটিক ঝুঁকি কমাতে পরে তার ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউব অপসারণ করা হয়। দুরারোগ্য ব্যাধি ক্যান্সার তার মা ও নানীর জীবন কেড়ে নেয়।

জোলি জানান, ছবিটি তৈরি করার সময় তিনি প্রায়শই তার মায়ের কথা ভাবতেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...