শুক্রবার, ২৬ জুন ২০২৬

চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে এবার দগ্ধ গুদাম মালিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা সীমান্ত এলাকার চরতী ইউনিয়নের দ্বীপ চরতী সর্বিরচর নামক স্থানে গ্যাস ক্রসফিলিং গুদামে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অগ্নিদগ্ধ গুদাম মালিক মাহাবুবুল আলম (৪৬) মারা গেছেন।

ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত শনিবার রাতে মারা যান ওই গুদামের দুই শ্রমিক মোঃ ইদ্রিস (২৬) ও মোঃ ইউসুফ (৩০)। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত দগ্ধ ৩ জন মারা গেল। স্থানীয় এড. মাহাবুবুল আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রায় ১ বছর পূর্ব থেকে সাতকানিয়ার চরতী ইউনিয়নের ১নং ওয়ার্ড দ্বীপ চরতী সর্বিরচর নামক নির্জন এলাকায় গ্যাস ক্রসফিলিং কারখানাটি গড়ে উঠে। একটি বড় সেমিপাকা গুদাম ঘরে গ্যাসের সরকারি বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রসফিলিং করে বাজারজাত করে আসছিল চক্রটি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ওই গুদামে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়।

এ সময় গুদামে অবস্থানকারী মাহাবুবুল আলম (৪৭), শ্রমিক মোহাম্মদ ইউসুফ (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালেহ (৩৩) সহ ১০ জন দগ্ধ হন।

খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে প্রথমে ৪ জনকে ঢাকার বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ অপর ৭ জনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের  ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

সর্বশেষ

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...