বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ঈদগাঁও থানার প্রথম নারী ওসি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের ঈদগাঁও থানায় প্রথম নারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক ফরিদা ইয়াসমিন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি থানা প্রাঙ্গণে পৌঁছালে বিদায়ী ওসি মো. মছিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

এর আগে ঈদগাঁও থানায় কোনো নারীকে ওসি হিসেবে পদায়ন করা হয়নি। ফলে তার এ যোগদানের মধ্য দিয়ে থানাটিতে নতুন ইতিহাস সৃষ্টি হলো।

ফরিদা ইয়াসমিন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে আফ্রিকার মালি ও কঙ্গোতে দুই দফায় দায়িত্ব পালন করেছেন। মিশন শেষে তিনি ঈদগাঁও থানায় পদায়ন হন। ২০০৩ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিদর্শক পদে উন্নীত হন তিনি।

কক্সবাজার জেলার নয়টি থানায় বর্তমানে যেসব কর্মকর্তা ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের মধ্যে ফরিদা ইয়াসমিন সিনিয়র পর্যায়ের কর্মকর্তা।

২০২০ সালে কক্সবাজার সদর থেকে আলাদা হয়ে গঠিত হয় ঈদগাঁও থানা। ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ ও ঈদগাঁও সদর ইউনিয়ন এ থানার আওতায় রয়েছে।

যোগদানের পর অনুভূতি জানিয়ে ওসি ফরিদা ইয়াসমিন বলেন, “এটা সত্যিই অপ্রত্যাশিত। কক্সবাজারে প্রথম পদায়ন হয়েই ইতিহাসের অংশ হতে পেরে আমি আনন্দিত। সেবা ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যাশিত ভূমিকা রাখতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...