রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জাহাজ আমদানিতে ভ্যাট মওকুফ বিনিয়োগকারীদের উৎসাহিত করবে: নৌপরিবহন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগে জাহাজ আমদানিতে ৭.৫ শতাংশ ভ্যাট থাকায় কেনা কঠিন ছিল। পরবর্তী বোর্ড মিটিংয়ে সেই ভ্যাট তুলে নেয়া হয় এবং ব্যাংক ঋণের সুযোগ তৈরি করা হয়। এতে সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীরা শিপিং শিল্পে আরও উৎসাহিত হবেন।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে বন্দরগুলো সক্রিয় করেছি এবং মংলা বন্দর সম্প্রসারণের কাজ চলছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে দুইটি জাহাজ ক্রয় করেছে। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শিপিং লাইন একটি বড় ব্যবসা। কিন্তু কিছু মিসম্যানেজমেন্টের কারণে দীর্ঘদিন বিএসসি লাভের মুখ দেখেনি। তবে আমার প্রথম বৈঠকেই দেখেছি, বিএসসি সরকার থেকে নেয়া ঋণ ফেরত দেয়ার বিষয়টি উথাপন করেছেন, যা আমাকে ভীষণ আনন্দিত করেছে। এরপর আমরা সিদ্ধান্ত নিই, বিএসসির লাভের অর্থ দিয়েই নতুন জাহাজ কেনা হবে।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এবং হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি এর পক্ষে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট মাইকেল এমসি. ডারমন।

বিএসসি তাদের নিজস্ব অর্থায়নে কেনা জাহাজ দুটি অত্যাধুনিক ফ্ল্যাটবটম বাল্ক ক্যারিয়ার জহাজ। যা চীনে তৈরি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে ক্রয় করা হয়েছে।

অনুষ্ঠানে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, এই জাহাজগুলো পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী এবং প্রচলিত জাহাজের তুলনায় দ্রুতগতিসম্পন্ন। এতে বিএসসি বহরে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। এছাড়া বছরে প্রায় ১৫০ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে এবং বহু নাবিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

উল্লেখ্য, দুটি জাহাজের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৭৬.৭০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রাক্কলিত মূল্যের তুলনায় ৪.৬ শতাংশ কম। পরিকল্পনা অনুযায়ী, প্রথম জাহাজ অক্টোবরে এবং দ্বিতীয়টি ডিসেম্বরে বিএসসির বহরে যুক্ত হবে।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...