ভারতের হায়দ্রাবাদ কেয়ার হাসপাতাল গ্রুপের সাথে চট্টগ্রামের মেডিকেল ট্যুরিজম প্রতিনিধিদের সাথে সৌজন্য বৈঠক গতকাল ১৭ সেপ্টেম্বর, বুধবার, সন্ধ্যায় স্থানীয় ওয়েল পার্ক রেসিডেন্সি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ট্রাভেল লিংকস্ এর স্বত্বাধিকারী মুহাম্মদ নোমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার হাসপাতাল গ্রুপের ইন্টারন্যাশনাল বিজনেসের গ্রুপ হেড তোষান সিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের রিজিয়ন ম্যানেজার কাজী গিয়াসুদ্দিন। অনুষ্ঠানে চট্টগ্রামের এমভিটি সংশ্লিষ্ট প্রতিনিধিরা যোগদান করেন।
অনুষ্ঠানের শেষপর্বে হাসপাতালের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

