শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীছড়িতে নয় বিদ্যালয়ে প্রিন্টার বিতরণ

 শ্যামল রুদ্র, খাগড়াছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রযুক্তিগত ও দাপ্তরিক কার্যক্রমে গতি আনতে প্রিন্টার মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ। বুধবার দুপুরে লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রধান শিক্ষকদের হাতে এসব প্রিন্টার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম।

এসময় জেলা পরিষদ সদস্য অনিময় চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকী, প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেনসহ নয়টি বিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, জেলার শিক্ষার মানোন্নয়ন ও প্রযুক্তি প্রসারে জেলা পরিষদ অব্যাহতভাবে কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে সহজে প্রযুক্তিগত সহায়তা পায় এবং পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ...

সর্বশেষ

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...