সোমবার, ১৫ জুন ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে  

অনলাইন ডেস্ক
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক সভাপতিত্ব করেন। এ সময়,  তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা শাহরুখ আলম শান্তনু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,  উপজেলা জামায়াতে ইসলামীর আমীর  অধ্যক্ষ রুকন উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক (এনাম), দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ (মুরাদ) সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, এ উপজেলায় মোট ২৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রয়াসই পূজা মণ্ডপে মুর্তি বানানোর কাজ শেষ, রয়েছে রংতুলির হাতের কাজ।
সভায় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন ইউএনও।
সভায় বক্তারা বলেন,  সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...