রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এর আগে দলটির সম্মানে আজ মঙ্গলবার রাজধানীর ইন্ডিয়া হাউসে তাদের সংবর্ধনা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধনের কথা তুলে ধরে প্রণয় ভার্মা বলেন, এটি দুই দেশের অভিন্ন ভূগোল, ইতিহাস, ভাষা এবং সংস্কৃতির ওপর নিহিত।

ভার্মা উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশের নারী ক্রিকেট দলই চিত্তাকর্ষক রূপান্তরের মধ্য দিয়ে গেছে, আবেগ ঢেলে দিয়ে প্রতিযোগিতা করেছে এবং উচ্চমানের পারফরম্যান্স দেখিয়েছে, যা তাদের নিজ নিজ জাতিকে গর্বিত করেছে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ‘নারীর ক্ষমতায়ন’ ও ‘যুবশক্তির প্রতীক’ হিসেবে অভিহিত করে হাইকমিশনার বলেন, ‘আমরা গর্বের সঙ্গে তাদের পাশে আছি। আশা করি, বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশের প্রতিটি মেয়েকে অনুপ্রাণিত করবে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে।’

তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্য কামনা করেন এবং তাদের শুভ কামনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং এবারের বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করতে যাওয়া শাথিরা জাকির জেসি। তিনিই হবেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার, যিনি আইসিসি বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করবেন।

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরটি আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...