শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হয়ে গেলো স্বাধীন সেরা সংগঠক সম্মাননা, আলোচনা সভা, ছড়া-কবিতা পাঠ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্বাধীন সৃজনশীল জ্ঞান চর্চা কেন্দ্র কর্তৃক সংগঠনের সেরা ৭ জন সংগঠকের সম্মাননা প্রদান, আলোচনা সভা, ছড়া-কবিতা পাঠ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে অনুষ্ঠিত হয়।


জাতীয় সংগীতের মাধ্যামে শুরু হওয়া অনুষ্ঠানমালায় শুরুতেই মহান ভাষা শহীদ, স্বাধীনতা যুদ্ধে শহীদ, জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দলোনের শহীদ এবং মাইলস্টোন দূর্ঘটনার শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্বাধীন এর সিনিয়র সদস্য লেখক গল্পকার ইফতেখার মারুফ এর সভাপতিত্বে ছড়া-কবিতা পাঠ উৎসবে চট্টগ্রামের স্বনামখ্যাত কবি ছড়াকারগণ ছড়া পাঠ করেন। স্বাধীন এর সাহিত্য বিষয়ক সম্পাদক, কবি আলমগীর ইমন এর সপ্রতিভ সঞ্চালনায় একে একে ছড়া-কবিতা পাঠ করেন দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, উৎপল কান্তি বড়ুয়া,মাহবুবা চৌধুরী,রায়হানা হাসিব, মিজানুর রহমান শামীম, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, এ্যাডভোকেট তুতুল বাহার, হোসাইন আনোয়ার,গৌতম কানুনগো, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, সোমা নন্দিনী মুৎসুদ্দি, মার্জিয়া খানম সিদ্দিকা, আলমগীর হোসাইন, নান্টু কুমার বড়ুয়া, কুতুবউদ্দিন বখতেয়ার, জিতেন্দ্র লাল বড়ুয়া, তসলিম খাঁ, দীপিকা বড়ুয়া,সুপর্না লিপি বড়ুয়া,মিতা দাশ,মাহবুবা ছন্দা,শরনংকর বড়ুয়া প্রমুখ।


দ্বিতীয় পর্বের সম্মাননা অনুষ্ঠান ও আলোচনা সভা সংগঠনের চেয়ারম্যান মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এসিস্ট্যান্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলুর রহমান ও আই আই ইউসির প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত। এ সময় ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত দশ বছরের সেরা সংগঠক হিসেবে সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান জহিরুদ্দিন মো. ইমরুল কায়েস, ২০২৪-২০২৫ দুই বছরের সেরা সংগঠক হিসেবে দপ্তর সম্পাদক হামিদুল হক চৌধুরী, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক মো. সোহাগ খান, প্রচার মোহাম্মদ আজিম উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম, যুগ্ম প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস.এম.আজাদ, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হাজী মো. বেলাল মিয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থ সম্পাদক রেজাউর রহমান।
তৃতীয় পর্বে দেশাত্মবোধক ও আধুনি গান পরিবেশন করেন বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী এহেছানুল করিম এবং নৃত্য পরিবশন করেন মনিকা নেহা।চতুর্থ পর্বে স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্র এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সাহাব উদ্দীন হাসান বাবু এবং প্রকাশক- ছাড়াকার মিজানুর রহমান শামীম এর জন্মদিন উপলক্ষে কেট কেটে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন চৌধুরী ইভান, জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম, মোহাম্মদ আলী মাসুদ, সেলিম উদ্দিন, ডলি আক্তার, ফিমা আক্তার, নাঈম খান, শহীদুল আলম কুট্টি প্রমুখ।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...