বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় ধানক্ষেতে মিলল নিখোঁজ যুবকের লাশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়ায় কাজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলো এক যুবক। খোঁজাখুঁজির একপর্যায়ে ধানক্ষেতে মিলল তার নিথর দেহ। উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকায় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। তার নাম নয়ন আচার্য (৩০)। তিনি ওই এলাকার মৃত ননী গোপাল আচার্য’র ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত নয়ন রানীরহাট এলাকায় একটি সিগারেট (মেরিজ) কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করতেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি রানীরহাট থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। দীর্ঘ সময়েও বাড়ি না ফিরলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিলেন না।

পরে রাত আড়াইটার দিকে পারুয়া ডিসি সড়কের পাশে একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।

এদিকে নয়নের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, পরিবারের সাথে কথা বলে জেনেছি নিহত যুবক দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। সম্ভবত এই কারণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তিনি আরও খোঁজ নিচ্ছেন বলে জানান।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...