শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে বউ-শাশুড়িসহ নিহত ৩

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভার সোনাই বটতল বাঁকে ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের বউ-শ্বাশুড়িসহ তিনজন নিহত ও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আকতার (৪২) এবং ওষুধ কোম্পানি অপসোনিন এর এমআর মোঃ শরীফ (৩০)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। নিহতরা সিএনজিযোগে দোহাজারী থেকে ডাক্তার দেখিয়ে চন্দনাইশ পৌরসভাস্থ বাড়িতে যাচ্ছিলেন।

এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ও ঘাতক ঈগল পরিবহনের বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...