রবিবার, ২১ জুন ২০২৬

ডিডিআরসি’র উদ্যোগে চট্টগ্রামে দুই দিন ব্যাপি প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য রিহ্যাব স্ক্রিনিং ক্যাম্প 

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে আজ রবিবার(১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পাহাড়তলী রেলওয়ে যুবদল ক্লাবে প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য দুই দিন ব্যাপী রিহ্যাব স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়। এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট এবং পুনর্বাসনকর্মীরা প্রতিবন্ধী শিশু ও যুবাদের পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা, থেরাপি এবং ভবিষ্যতের করণীয় বিষয়ে অভিভাবকদের পরামর্শ প্রদান করছেন।

ক্যাম্পটির উদ্বোধন করেন মোঃ জসীম উদ্দিন, সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ), জেলা সমাজসেবা অধিদফতর, চট্টগ্রাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিতারাই ফেরদৌস, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চট্টগ্রাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশু ও যুবদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ডিডিআরসি ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রশংসা করেন। তিনি উপস্থিত প্রতিবন্ধী শিশু, যুবা এবং তাদের কেয়ারগিভারদেরকে সমাজ সেবা অধিদপ্তর বাস্তিবায়িত বিভিন্ন কর্মসূচী সম্পর্কে অবহিত করেন যে, রোগী-কল্যাণ সমিতি সরকারী হাসপাতালে দরিদ্র ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা এবং অপারেশনের জন্য আর্থিক বরাদ্দ আছে। পাশাপাশি অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চিকিৎসা ও সকল প্রকার থেরাপি প্রদান করে থাকে। সবাইকে সে সকল সেবা গ্রহণ করার জন্য তিনি সকলকে অনুরোধ করেন।

অনুষ্ঠানে ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ বলেন, ডিডিআরসি প্রতিবন্ধী শিশু ও যুবাদের সমাজে সম্মাজনক সহাবস্থান, অর্থবহ অংশগ্রহন ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে , সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং লিলিয়ানা ফন্ডস-এর সহযোগিতায় পাঁচ বছর মেয়াদী সমাজ ভিত্তিক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আজ ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড এবং ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য স্বাস্থ্য ও পুনর্বাসন ক্যাম্প আয়োজন করতে পেরেছি। এ জন্য আমরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জেলা সমাজ সেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

ক্যাম্পে ৪০ জন শারিরীক, দৃস্টি, অটিজম, ডাউনসিন্ড্রোম, বুদ্ধি প্রতিবন্ধী শিশু ও যুবরা চিকিৎসা ও পুনর্বাসন সেবা গ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...