রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। আজ শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরেছে টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে শ্রীলংকান পেসার নুয়ান থুসারার বলে বোল্ড হন ওপেনার তানজিদ হাসান। পরের ওভারে দুসমন্থ চামিরার শিকার হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। দু’জনের কেউই রানের খাতা খুলতে পারেননি। অর্থাৎ বাংলাদেশের স্কোর সচল হওয়ার আগেই বিদায় নেন তানজিদ ও পারভেজ। সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশ এই প্রথমবার শূন্য রানে ২ উইকেট হারালো।

শুরুর চাপ সামলে ওঠার চেষ্টা করেও তৃতীয় উইকেটে ১১ রানের বেশি যোগ করতে পারেননি অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। একবার জীবন পেয়ে ৮ রানে রানআউট হন হৃদয়।

দলীয় ১১ রানে হৃদয় ফেরার পর ক্রিজে লিটনের সঙ্গী হন মাহেদি হাসান। পাওয়ার প্লের শেষ ওভারে দাসুন শানাকার বলে লিটনের ৩ বাউন্ডারিতে ৬ ওভারে ৩০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

অষ্টম ওভারে শ্রীলংকা স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার বলে ৯ রানে লেগ বিফোর আউট হন মাহেদি হাসান। দলের রান ৫০ পার করে সাজঘরের পথ ধরেন লিটন। হাসারাঙ্গার বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন টাইগার দলনেতা। ৪টি চারে ২৬ বলে ২৮ রান করে লিটন আউট হলে দশম ওভারে ৫৩ রানেই ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে বাংলাদেশ।

এ অবস্থা থেকে বাংলাদেশকে টেনে তোলেন জাকের ও শামীম। এই জুটিতেই ১৬তম ওভারে দলীয় ১শতে পা রাখে বাংলাদেশ। ১৯তম ওভারের শুরুতে শামীমের ব্যাটে ইনিংসের প্রথম ছক্কার দেখা পায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেটে জাকের ও শামীমের ৬১ বলে রেকর্ড ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি টাইগাদের।

২টি চারে জাকের ৩৪ বলে ৪১ এবং ৩টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন শামীম।
শ্রীলংকার হাসারাঙ্গা ২৫ রানে ২ উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ওভারে শ্রীলংকার ওপেনার কুশাল মেন্ডিসকে ৩ রানে ফিরিয়ে দেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। এরপর দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৯৫ রানের ঝড়ো জুটিতে শ্রীলংকার জয়ের ভিত গড়েন পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা।

দারুণ এক জুটির পর নিশাঙ্কা ৩৪ বলে ৫০ এবং মিডল অর্ডারে কুশাল পেরেরা ৯ ও দাসুন শানাকা ১ রানে থামলেও জয় পেতে সমস্যা হয়নি শ্রীলংকার। মিশারা ৩২ বলে ৪৬ ও অধিনায়ক চারিথ আসালঙ্কা ১০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের মাহেদি ২টি, মুস্তাফিজ ও তানজিম ১টি করে উইকেট নেন।

আগামী ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১৩৯/৫, ২০ ওভার (শামীম ৪২*, জাকের ৪১, হাসারাঙ্গা ২/২৫)।
শ্রীলংকা : ১৪০/৪, ১৪.৪ ওভার (নিশাঙ্কা ৫০, মিশারা ৪৬*, মাহেদি ২/২৯৬)।
ফল : শ্রীলংকা ৬ উইকেটে জয়ী।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...