শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের হামজারবাগে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।

আজ শনিবার পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলাইমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে হামজারবাগ সঙ্গীতের মোড় আজিজুল্লাহ সড়কে হযরত কামাল শাহ বোগদাদী (র.)-এর মাজার গেইটের সামনে এ মিছিল করা হয়।

গ্রেফতাররা হলেন, মাইক্রোবাস চালক আবু মুসা (৫৫), সহযোগী সাকিব আলম (২০), রায়হান উদ্দিন (৩০) ও মো. আরিফ (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে নগরীর হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের চকবাজার ওয়ার্ডের সভাপতি ও চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ইভানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের অংশগ্রহণে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিলটি বের হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। মিছিল চলাকালীন তারা নানা রকম স্লোগান দিতে থাকে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলাইমান জানান, মিছিলের পর হামজারবাগ এবং আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাসের চালক এবং হেলপারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পরে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণের উদ্দেশ্যে গাড়িটি চকরিয়া হতে ভাড়া করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...