রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা’র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ক্রীড়াঙ্গনের স্বার্থে রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদদের মূল্যায়ন করার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, দেশব্যাপী খেলাসমূহের লীগ/টুর্নামেন্ট আয়োজনের জন্য ক্রীড়া সংশ্লিষ্ট ক্লাবসমূহকে আর্থিকভাবে স্বচ্ছল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকার অনুমোদিত সিএসআর ফান্ড হতে ক্রীড়া সংশ্লিষ্ট ক্লাব সমূহকে অনুদান দেয়ার ব্যবস্থা করা হবে।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অনুমোদিত ক্লাবসমূহের সংগঠন সিজেকেএস ক্লাব সমিতির সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

সিজেকেএস ক্লাব সমিতি গঠনের জন্য অনুমোদিত সকল ক্লাবের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, সকলের ঐক্যের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে সচল রাখার লক্ষ্যে একসাথে কাজ করতে হবে।
সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের সঞ্চালনায় সভায় ক্লাব সমিতির কর্মকর্তারা চট্টগ্রামসহ সারাদেশে স্থবির ক্রীড়াঙ্গনকে সচল করার ব্যাপারে মতামত ব্যক্ত করেন। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে সচল করার জন্য অবিলম্বে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার মাধ্যমে ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট জাতীয় ক্রীড়া পরিষদ ও সিজেকেএস সভাপতিকে অনুরোধ জানানো হয়।

সভায় সিজেকেএস ক্লাব সমিতির পক্ষ হতে বাংলাদেশের সকল জেলা ক্রীড়া সংস্থায় অতিদ্রুত নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণ করার জন্যও জোর দাবি জানানো হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, দৈনিক আজাদী  সম্পাদক এম এ মালেক। উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা সৈয়দ আবুল বশর, সহসভাপতি নজরুল ইসলাম লেদু প্রমুখ।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...