মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

`প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার সেবা প্রাপ্তিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ব্যতীত অন্য কোন জনপ্রতিনিধি বিচারিক ক্ষমতা নেই। তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গ্রাম আদালতের কার্যক্রমকে দায়িত্ব নিয়ে সম্পন্ন করা উঠিত। অল্প সময়ে, স্বল্প খরচে স্থানীয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

আজ শনিবার বেলা ১০টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আক্তার জাহান।

তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ার‌ম্যানসহ সদস্যদের গ্রাম আদালতের এখতিয়ারাধীন মামলাসমূহে সালিশের মাধ্যমে বিচার পরিহার করতে হবে। গ্রাম আদালত দেশের আইন ও বিধিমালা পরিচালিত একটি আদালত। এই আদালতে কোন আইনজীবীর প্রয়োজন পড়ে না। আবেদনকারী এবং প্রতিবাদী পক্ষের দুইজন সদস্য নিয়ে এই আদালত গঠিত হয় বিধায় এখানে পক্ষপাতিত্বের সম্ভাবনা নাই বললেই চলে।

স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসন, কক্সবাজার এর আয়োজনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নিয়মিত মনিটরিং এর মাধ্যমে গ্রাম আদালতকে আরো শক্তিশালী করা হবে। স্থানীয় মানুষ নিজেদের ছোটখাট বিরোধ ইউনিয়ন পরিষদে নিষ্পত্তি করতে পারলে জেলা আদালতে মামলার চাপও কমবে।

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মো. রিফাত হোসেনের সঞ্চালনায় জেলার জুলাই ২০২৪- জুন ২০২৫ গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জসমূহ এবং শিক্ষণীয় দিকসমূহ পর্যালোচনা এবং করণীয় বিষয়ে দিক-নির্দেশনামূলক মূল প্রবন্ধ উপস্থাপনা করেন স্থানীয় সরকারের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন আহমেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোয়াজ্জেম হোসেনসহ প্রমুখ। এছাড়া সভায় কক্সবাজার জেলার ২৯ টি ইউনিয়নের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে উদ্দেশ্য বর্ণনা ও প্রকল্পের মূল লক্ষ্য এবং স্থায়িত্বকরণ কৌশল ব্যাখ্যা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্ত্তী।

এই বিভাগের সব খবর

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে...

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে...

বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ তারা বৈঠক...

সর্বশেষ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়...

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি...

বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী...

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস...

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে সিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-...

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ...