সোমবার, ২৯ জুন ২০২৬

প্রত্যেক পরিবার পাবে ৫০ হাজার করে টাকা

সীতাকুন্ডে বিস্ফোরণে নিহতদের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সীতাকুন্ডে বিএম কন্টেইনারে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে।
চট্টগ্রাম নগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার মো. শহিদুল ইসলাম এ খবর জানান। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো আশরাফ উদ্দিন জানিয়েছেন নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা এবং প্রাথমিকভাবে আহতদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

রোববার দুপুরে ভাটিয়ারি এলাকার বিএম ডিপোর অগ্নিকা-ের ঘটনাস্থল পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ও পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের পরিবার ও স্বজনদের অনেকে হাসপাতালে মরদেহ শনাক্তের পর নিয়ে যেতে চাইছেন। তবে নিহতদের সবার ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে। যাবতীয় নিয়ম অনুসরণ করে পরিবার ও স্বজনদের মরদেহ হস্তান্তর করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ জনেরর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বিস্ফোরণে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যসহ দুই শতাধিক আহত হয়েছেন।

বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন জানান, ডিপোর ভেতরের পরিবেশ ভাল নয়। আপনারাও দেখছেন, একটু পর পর কনটেইনার বিস্ফোরণ হচ্ছে। পাশাপাশি ধোয়ার পরিমাণও বেশি। তবে ডিপোর লোকজন নেই, তাই কাজ করতে বা পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। রাসায়নিক পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

মো. আশরাফ উদ্দীন বলেন, ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫০ থেকে ২শ জনের একটা বিশেষজ্ঞ দল এসেছে। আশা করছি তারা একটা ব্যবস্থা নেবেন। পাশাপাশি আমাদের পরিবেশ বিশেষ করে নদী দূষণ যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...