শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নতুন জ্ঞানের সন্ধান পেতে হলে গবেষণার সাহায্য নিতে হবেঃ চুয়েট ভিসি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় বলেছেন, নতুন জ্ঞানের সন্ধান পেতে হলে গবেষণার সাহায্য নিতে হবে। গবেষণার জন্য অনেক সময় ও পরিশ্রমের প্রয়োজন, কেননা গবেষণা সময়-সাপেক্ষ, শ্রম সাপেক্ষ ও কষ্টকর। গবেষণার সুফল পেতে হলে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করতে হবে। কোন মহৎ আবিষ্কার আকস্মিকভাবে বা বিনা পরিশ্রমে হয় না। মনে রাখতে হবে, কোন গবেষণা কর্মের ফলাফল আপাতদৃষ্টিতে আপেক্ষিক মনে হলেও গবেষকের আবিষ্কারের পিছনে বহু বছরের পরিশ্রম, সাধনা ও ত্যাগ স্বীকার রয়েছে। গবেষককে কল্পনা শক্তি ও সৃজনী শক্তির অধিকারী হতে হবে। গবেষণার প্রতিবেদন যথাযথভাবে লেখার জন্য গবেষকের সৃজনশীল ও কল্পনাশক্তি উভয়েরই প্রয়োজন রয়েছে। গবেষককে সবসময় বৃহৎ জনগোষ্ঠী ও দেশের মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে।

আজ ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ২০২৫ খ্রিঃ সকালে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত “রিসার্চ সেমিনার, প্রোজেক্ট এওয়ার্ড ও অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম ২০২৫”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। এতে কী-নোট স্পীকার ছিলেন অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটি মেলবোর্ন এর স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র লেকচারার ড. মো: আতাউর রহমান। এতে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী এবং উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া আরও বলেন, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি যে কোন সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য ধারাবাহিকভাবে এবং উদ্দেশ্যপূর্ণভাবে গবেষণা চালিয়ে যেতে হয়। একটি গবেষণা অভিজ্ঞতাসম্পন্ন, প্রশিক্ষণ প্রাপ্ত এবং সুদক্ষ গবেষক দ্বারা পরিচালিত হলে গবেষণার কাঙ্খিত ফলাফল লাভ করা যাবে।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪৭টি প্রোজেক্ট প্রোপোজাল এওয়ার্ড করা হয়। গত অর্থবছরে ২৭জন শিক্ষককে গবেষণা প্রকল্প শেষ করার জন্য সম্মননা দেওয়া হয় এবং সবশেষে ৪টি সেরা গবেষণা প্রকাশনা এওয়ার্ড প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...