রবিবার, ২১ জুন ২০২৬

আনোয়ারায় ছাত্রশিবির সভাপতির উপর হামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় ওয়ালটন প্লাজার সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— আনোয়ারা উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শিবির সভাপতি মো. মিসকাতুল ইসলাম (২৪)। পরে আহত মিসকাতুল ইসলাম বাদী হয়ে কলেজ ছাত্রদলের ৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন— হেটিখাইন গ্রামের তারেক জিয়া (২৫), ছাতরী ইউনিয়নের মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২) এবং পরৈকোড়া ইউনিয়নের মো. জাবেদ (২২)।

অভিযোগে বলা হয়, কলেজ ছাত্রদলের সভাপতি বুরহান উদ্দিন ও ছাত্রদল নেতা জুয়েলের ডাকে সাড়া দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা ছাত্রশিবিরের এই দুই নেতাকে আটকায়। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে হামলা চালায়।

পরে জয়কালী বাজার থেকে টেনে-হেঁচড়ে কলেজ ক্যাম্পাসে নিয়ে গিয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। স্থানীয়রা এগিয়ে এলে তারা সরে যায়।

আহত মিসকাতুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমরা এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তি করিয়ে কলেজ থেকে বের হওয়ার পথে ছাত্রদলের এক সদস্য আমাদের ডাকে। আমরা অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডা হয়। পরে তারা অতর্কিত হামলা চালায়। এতে আমি ও উপজেলা সভাপতি আলী হোসেন আহত হই।”

তবে অভিযোগ অস্বীকার করে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মো. বুরহান উদ্দিন বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। ভর্তি কার্যক্রম শেষে সবাই বাড়ি ফিরে গেছে। এই বিষয়ে অবগত নই।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, হামলার নিন্দা জানিয়ে ছাত্রশিবিরের জেলা পশ্চিম শাখার সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন বলেন, “৫ আগস্টের পর তরুণরা নতুন ধারার রাজনীতির স্বপ্ন দেখছে। কিন্তু ছাত্রদল এখনো শক্তি প্রয়োগের রাজনীতি করছে। আজ আমাদের দুই নেতার উপর হামলা তারই প্রমাণ।”

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...