শুক্রবার, ১৯ জুন ২০২৬

লায়ন্স জেলার রিজিয়ন ও জোন চেয়ারপার্সন কর্মশালা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লায়ন্স জেলার উদ্যোগে গত ৫ সেপ্টেম্বর জামালখানস্থ সিনিয়রস্‌ ক্লাবে জেলায় দক্ষ ও অভিজ্ঞ লায়ন নেতৃত্ব গড়ার লক্ষ্যে জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপুর সভাপতিত্বে রিজিয়ন চেয়ারপার্সন ও জোন চেয়ারপার্সনদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্যাট এরিয়া লীডার ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কাজী সাইফূল ইসলাম। বক্তব্য রাখেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামন লিটন ও দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী। প্রশিক্ষণ প্রদান করেন এলসিআইএফ ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি মেম্বার লায়ন সামিউল মুক্তাদির। বক্তব্য রাখেন কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মো. শহীদুল্লাহ।

উপস্থিত ছিলেন জিএমটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল, জিইটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মো. আনিসুল হক চৌধুরী, জিএসটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন একেএম নবিউল হক সুমন, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান ও লায়ন এম.এইচ. শাহ বেলাল। জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু বলেন, লায়নিজমের আদর্শ ও উদ্দেশ্যকে জানতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষিতরাই সমাজের যেকোন পরিসরে সফলতা লাভ করতে পারে। একজন সফল মানুষই পারে সমাজ পরিবর্তন করতে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রশিক্ষকের মাধ্যমে অনুষ্ঠিত কর্মশালাটি সমাজের বিভিন্ন জায়গায় অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ অবদান রাখবে।

এই বিভাগের সব খবর

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৫২টি ফিরতি ফ্লাইটে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের মুখে পড়েছে। সুইজারল্যান্ডে এ চুক্তি বাস্তবায়নসংক্রান্ত আলোচনা স্থগিত করা হয়েছে। একই সময়ে লেবাননে ইসরাইল ও...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ অস্ট্রেলিয়া ৭ রানে হারিয়েছে বাংলাদেশকে। সিরিজের...

সর্বশেষ

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা...

কক্সবাজারে মাদকসেবিদের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

কক্সবাজার জেলা শহরে অস্ত্রধারী লোকজনের পাহারায় মাদকসেবনের সময় পুলিশ...

রামগড়ে অবসরপ্রাপ্ত ৯ প্রধান শিক্ষককে সংবর্ধনা

খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ জন প্রধান...