বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সাতকানিয়ায় প্রতিপক্ষের দায়ের কোপে টমটম চালক নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাতকানিয়ায় বাউন্ডারি ওয়াল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে নুরুল কবির (৪০) নামে এক টমটম চালককে হত্যার ঘটনা ঘটেছে।

ঘটনাটি শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছড়ারকুল সুয়ার বাপের বাড়ি এলাকার। নিহত নুরুল কবির ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

উক্ত ঘটনায় আহত হয়েছেন এক মহিলাসহ আরো চার জন। আহতরা হলেন, নিহতের ভাই জানে আলম (৩০), মো. আলম (২৫), মো. আবছার (৩৫) এবং মা মমতাজ বেগম (৫৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল এলাকার আব্দুল মজিদ ও তার ছেলেরা নুরুল কবিরদের বাড়ির পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করছিলেন। এতে বাধা হয়ে দাঁড়ায় নুরুল কবিরদের ব্যবহৃত টয়লেট। এ নিয়ে আগে থেকেই দুই পক্ষের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে নুরুল কবির গত ৩১ আগস্ট থানায় অভিযোগও করেছিলেন।

গতকাল শনিবার বিকেলে একই জায়গায় আবারও বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় আব্দুল মজিদ ও তার ছেলেরা ধারালো দা দিয়ে নুরুল কবিরকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে গেলে মা ও ভাইদেরও কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেছে পরিবার।

পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নুরুল কবিরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চমেক হাসপাতালেই ৮ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় নুরুল কবির মৃত্যুবরণ করে।

নিহত নুরুল কবিরের মা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে বাউন্ডারি নির্মাণ করতে চাইলে বাধা দিলে মজিদ ও তার ছেলেরা আমাদের উপর হামলা চালায়। দা দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করা হয়েছে, অন্যদেরও মারধর করা হয়েছে। রাতেই আমার ছেলে নুরুল কবির মৃত্যুবরণ করে।

উপজেলার এওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনোয়ারা বেগম জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে নুরুল কবির নামের এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যস্ততার কারণে এখনো পর্যন্ত স্পটে যেতে পারিনি।

যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে নুরুল কবির নামের এক ব্যাক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...