সোমবার, ২৯ জুন ২০২৬

হাটহাজারীতে মসজিদে সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র ঢেউটিন প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী উপজেলা, বড়উঠান মৌলভী বাড়ী “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” পক্ষ থেকে হাটহাজারী উপজেলা পশ্চিম ধলই ইউনিয়নের রমজান আলী চৌধুরী বাড়ীর জামে মসজিদের সহ-সভাপতি মোঃ মোরদেুল আলম চৌধুরী জাবেদ’র কাছে অজু খানার জন্য ঢেউটিন হস্তান্তর করেন ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক, এনায়েতপুর উচ্চ বিদ্যলয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও লেখক সৈয়দ আবুল ফরাহ্ ও মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ রাশেদুল আলম উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশন’র সচিব মোঃ রেজাউল হক খান, বেদারুল আলম চৌধুরী তারেক, মোহাম্মদ শফিউল আজম চৌধুরী লিটন, রেজাউল করিম চৌধুরী বাপ্পি, মোহাম্মদ জামাল উদ্দিন, মোঃ সবুজ চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন প্রমূখ।

সম্মানিত অতিথি সৈয়দ আবুল ফরাহ্ বলেন-ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র মহান উদ্যোগ, মহৎ উদ্দেশ্য ও মানবসেবার প্রশংসা করেন। বৃক্ষ সংরক্ষণ, উদ্ভাবন ও গবেষণায় মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় বৃক্ষরোপনে পুরস্কারের ২০১৯ সালের সারা বাংলাদেশে দ্বিতীয় স্থানে মনোনীত হওয়ায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খানকে অভিন্দন জানান। সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারী কারণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করেন।

ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান বলেন-মানবতা কল্যাণের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এ বছর হাটহাজারী উপজেলার ছোট কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাবেক মেম্বার মোঃ শফিউল আজম’র মাধ্যমে ৫০জন হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। তাছাড়া শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন রক্ত গ্রুপ সংগ্রহ করে রোগীদের সহয়তা করা, প্রথম রমজান’র আগে গরীব দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, রমজান মাসে এ বছর ৬ষ্ঠতম কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল আয়োজন করা হয়, একজন মৃত মহিলা ও এক জন মৃত পুরুষ’র দাফন-কাফনের সম্পূর্ণ খরচ বহন করা, এতিম অসহায় ছেলেদের বিনামূল্যে খতনা (মুসলমানী) কার্যক্রম, এলাকায় বই, বিভিন্ন পাড়ায় ফুটবল ও ক্রিকেটবেট ও অন্যান্য সামগ্রী বিতরন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে ঢেউটিন বিতরণ, বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ (২০০০ সাল থেকে শুরু) ২০১৭ সালে মাস ব্যাপী বৃক্ষরোপন ও ঘরে ঘরে ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ। মাদ্রাসা, মসজিদ, বড়উঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন ও প্রধান শিক্ষিকাকে গাছের চারা হস্তান্তরসহ নানামূখী কার্যক্রম অব্যাহত রেখেছেন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর বড়উঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসিকে নিয়ে বৃক্ষপরিচর্যা ব্যতিক্রম কর্মসূচি পালন এবং ডিসেম্বর মাসকে বৃক্ষ পরিচর্যা কর্মসূচি পালন করার জন্য সরকারের কাছে আহবান জানান। সারা বিশ্বে করোনা মহামারীর কারণে ক্ষুধার্ত অসহায় ৫০টি পরিবারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছানো। এছাড়া যাবতীয় দুর্যোগ দুঃস্থ ও অসহায়দের সাহায্য সহযোগিতাসহ পাশে দাঁড়ানো কার্যক্রমগুলো পরিচালিত করে আসছেন। মোঃ মোরশেদুল আলম চৌধুরী জাবেদ ঢেউটিন বিতরণের জন্য ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র প্রতি কৃতজ্ঞতা ও সমাজের বিশিষ্টজনদের এভাবে এগিয়ে আসার আহবান জানান এবং মহান আল্লাহতায়ালার কাছে মোনাজাতের মাধ্যমে দেশ ও দেশবাসীর কল্যাণ কামনা করে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...