রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আইসিটি আইনের মামলায় অভিযুক্তরা এমপি বা সরকারি চাকরি প্রার্থী হতে পারবেন না

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে কারোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গৃহীত হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা বহাল থাকার যোগ্যতা হারাবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক পদে নির্বাচিত হওয়া বা বহাল থাকারও অযোগ্য হবেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এ সেকশন ২০ (সি)  যুক্ত করা হয়েছে। নতুন সংযোজন অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে এই আইনের সেকশন ৯(১)-এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য বা স্থানীয় সরকারের কোনো নির্বাচিত পদে প্রার্থী বা বহাল থাকার যোগ্য থাকবেন না।’

তিনি আরও জানান, এ ধারা অনুসারে ওই ব্যক্তি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়ার কিংবা অন্য কোনো সরকারি অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন।

এই বিভাগের সব খবর

মাইজভান্ডারি একাডেমির আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি মাইজভাণ্ডাররি একাডেমির আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব'র জুলাই-বিপ্লব স্মৃতি হলে "পরিবর্তনশীল বিশ্বে ধর্মসাম্যের প্র‍য়োজনীয়তা...

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠিত

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান টাউন হল চত্বরের রঙ্গপুর সাহিত্য পরিষদ মিলনায়তন গত শুক্রবার প্রবীণ শিক্ষক মাহবুবুর রহমান প্রামাণিক...

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদিঘীর পাড় রফিক সিকদারের বাড়িতে...

সর্বশেষ

মাইজভান্ডারি একাডেমির আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি মাইজভাণ্ডাররি একাডেমির আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠিত

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক...

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

বি.এন.পি নেতা মোস্তফা আলম মাসুমের পিতা সৈয়দ মোহাম্মদ বদিউল আলমের ইন্তেকাল

আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান,হাটাহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক...

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের পঞ্চম গভর্নিং বডির সভা...

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

এ পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে ৩৪ হাজার ৯৪১...